editor
প্রকাশিত: 7:01 PM, July 15, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নান্দনিক সিলেট ৩ গড়ে তুলতে শ্রমিকদের সমস্যা দূর করতে হবে। আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন শ্রমিকদের বিভিন্ন সমস্যা রয়েছে এ সমস্যাগুলো নিরসনে আমি কাজ করব।
হাবিবুর রহমান হাবিব বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগ ও সিএনজি সমিতির উদ্দ্যােগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও ফাহিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জেলা আওয়ামী লীগ নেতা এ আর সেলিম, প্রবাসী জুবের আহমদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিফতাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মুজিবুর রহমান জকন, সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, উপজেলা আওয়ামী লীগ নেতা এবিএম কিবরিয়া মঈনুল, সাইফুল ইসলাম, আব্দুর রশিদ, হাজী এনাম আহমদ, তরিকুল ইসলাম ময়না, আশফাকুল ইসলাম সাব্বির, সালেহ আহমদ, যুবলীগ নেতা মিজানুর রহমান বাবেল, শাহ্ মুহিত হোসেন, শাহ্ রায়হান।
ডিএসএস /১৫ জুলাই ২০২১ / রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।