editor
প্রকাশিত: 2:09 PM, August 15, 2021
নিজস্ব প্রতিবেদক
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় শোক দিবসের কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ, কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সংক্ষিপ্ত বক্তব্য, দোয়া মাহফিল হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহ করণ। রোববার দিনের শুরুতেই জাতীয় ও কলেজ পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১১টা কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শামীমা আখতার, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মমতাজ বেগম, বায়োকেমিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ গুলশান আরা বেগম, অবস এন্ড গাইণী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নমিতা রাণী সিনহা, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডাঃ সৈয়দ মোশারফ হোসেন, ডেন্টাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ শফিকুল আলম তালুকদার, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ সহ বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও এসময় আরো উপস্থিত বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগম সহ নার্সিং কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতির জনকের ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনকের জীবন ও ১৫ই আগষ্ট এর স্মৃতি রোমন্থন করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। বক্তারা ১৯৭১এ মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭৫ এর ১৫ই আগষ্টে শাহাদাৎবরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যে সকল স্বাস্থ্যকর্মী (চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী) মৃত্যুবরণ করেছেন তাদের ত্যাগের কথাও স্মরণ করেন। বক্তব্য শেষে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের মাওলানা এবিএম লুৎফর রহমান। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু। উল্লেখ্য যে, বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ পরিস্থিেিত সকল
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১