editor
প্রকাশিত: 8:05 PM, August 21, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের প্রবীণ ক্রীড়া সংগঠক, সুরমা বয়েজ ক্লাবের উপদেষ্ঠা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন.এস.আই এর অবসর প্রাপ্ত উপ-পরিচালক এম. এ সাত্তারের মৃত্যুতেু সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকাল ৫টায় নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানিস্থ এলাকায় স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাত এলিছের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় স্মরণ সভায় বক্তারা বলেন, এম.এ সাত্তার ছিলেন আদর্শবান ও নিরঅহংকার একজন মানুষ। যার চিন্তা চেতনা ছিল সমাজের এবং দেশের জন্য কাজ করা। তিনি সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা থাকা অবস্থায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সিলেটের ক্রীড়া অঙ্গণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে ক্লাবের প্রয়োজনে এম.এ সাত্তারের কাছে গেলে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। যার অবদান কোনোদিন ভুলার নয়। তাঁর কর্মময় জীবনের জন্য তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
স্মরণ সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের সাবেক সহ-সভাপতি ও ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিব, এডভোকেট সুহেল আহমদ, এম. এ সাত্তারের গনিষ্ঠ ছেলে সোলাইমান কবির, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, কলবাখানি এলাকার মুরব্বী আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ