editor
প্রকাশিত: 3:02 PM, November 10, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকায় নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের এক সমর্থককে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, নৌকা প্রতীকের প্রচারণায় থাকা একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে একই এলাকায়।
আহত সুরুজ আলীকে (৫৫) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ ইসহাকের সমর্থক।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকের প্রচারণা শেষে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাড়ি ফিরছিলেন সুরুজ আলী। পথিমধ্যে ইসলামগঞ্জ এলাকায় কয়েকজন লোক লাঠি দিয়ে মারধর করে তাকে।
নৌকা প্রতীকের প্রার্থীর অভিযোগ, ভোটের মাঠ দখল করতে প্রতিপক্ষ এই হামলা করেছে।
জালালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল্লাহ ইসহাক সিলেটভিউকে বলেন, ‘সুরুজ আলী প্রার্থী হিসেবে আমার প্রস্তাবকারী। বেশ কয়েকজন দুর্বৃত্ত সুরুজ আলীর ওপর হামলা চালায়। তারা তাকে পিটিয়ে আহত করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এদিকে, গত মধ্যরাতে ওই এলাকায় নৌকার প্রচারণায় থাকা একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান হামলার ঘটনার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।’
প্রসঙ্গত, একই ইউনিয়নের আলীনগরে গেল ২৩ অক্টোবর নির্বাচনী সহিংসতায় খুনের ঘটনা ঘটে। ইউপি সদস্য প্রার্থী গোলাম রব্বানী বতই ও আব্দুল হামিদের সমর্থকদের মধ্যে ওই সহিংসতায় ছুরিকাঘাতে আলা উদ্দিন নামের একজন নিহত হন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ