editor
প্রকাশিত: 3:40 PM, September 14, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধিধ::
গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের তুরুকভাগ পশ্চিমপাড়া গ্রামের জমির উদ্দিন।পেশায় একজন একজন কৃষক। কৃষি কাজ করে কোনমতে তার সংসার চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ এক কালো ছায়া তার উপরে চলে আসে। তার গলায় ধরা পড়ে ক্যান্সার। ৪মেয়ে ও এক ছেলের জনক জমির উদ্দিন হয়ে পড়েন অসহায়। নিজের যা টাকা ছিলো তা চিকিৎসায় খরচ করে ফেলেছেন।
আত্মীয় স্বজন ও এলাকার লোকজনদের সহযোগিতায় দীর্ঘদিন তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মোহাম্মদ এস্তেফছার হোছাইনের কাছে চিকিৎসা নিয়েছেন। ওই ডাক্তারের পরামর্শে তিনি ৩ টি কেমোথেরাপি ও ৩৩ টি রেডিওথেরাপি গ্রহণ করেন। এতে তার শরীরের কিছুটা উন্নতি হলেও আর্থিক অস্বচ্ছলতার কারণে দীর্ঘ ৬ মাস চিকিৎসা চালিয়ে যেতে পারেননি। এরজন্য শারীরিক অবস্থা আবারো খারাপের দিকে চলে যায়।
ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত যেতে হবে। এরজন্য তার প্রায় ৫লক্ষ টাকার প্রয়োজন। এত বড় পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন জমির উদ্দিন। তিনি অসুস্থ হওয়ায় এখন খেয়ে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে এই পরিবারটির।
জমির উদ্দিন এ প্রতিবেদককে জানান, এতদিন কোন মতে জীবনযাপন করলেও জটিল এ রোগের কারণে চোখে অন্ধকার দেখছেন। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে হবে তা না হলে অবস্থা আরো খারাপের দিকে যাবে৷ কিন্তু এত টাকা আমি কোথায় পাবো। এত বড় সংসারের একমাত্র আমি রোজগার ছিলাম। এখন খেয়ে না খেয়ে পরিবারের সদস্যদের দিন কাটাতে হচ্ছে। কোন উপায় না দেখে তিনি বেঁচে থাকার জন্য দেশ বিদেশের বৃত্তবানদের সহায়তা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : জমির উদ্দিন – 01313915568 (বিকাশ পার্সোনাল)
ব্যাংক একাউন্ট নাম্বার- ডাচ বাংলা ব্যাংক,একাউন্ট নাম্বার,জমির উদ্দিন- 1341510099801)
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ