editor
প্রকাশিত: 5:55 PM, September 13, 2021
নিজস্ব প্রতিবেদক
সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নাই .ইকলাল আহমদ
সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ও এয়ারপোর্ট থানা পুলিশিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইকলাল আহমদ বলেছেন, যুব সমাজকে রক্ষা করতে এবং তাদের মানসিক বিকাশের জন্য প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে। সু-নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকা- থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি দেশের ঐতিহ্যবাহী খেলাগুলোকে প্রত্যন্ত অঞ্চলে পৌছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন এবং শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার পাশাপাশি বর্তমান সরকার দেশব্যাপি খেলাধুলার প্রসারে নানা কর্মসুচি গ্রহন করেছে।
তিনি রোববার (১২ সেপ্টেম্বর) সিলেট শহরতলীর ৩নং খাদিমনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বুরজান চা বাগান খেলার মাঠে বুরজান যুব সংঘ এর উদ্যোগে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফাইনাল খেলায় হানিফ একাদশকে ১ গোলে হারিয়ে বিজয়ী হয় শাহজাহান একাদশ।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুল ইসলাম সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খাদিমনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, বরজান চা বাগানের পঞ্চায়েত সভাপতি শ্রী সুভাষ নায়েক (রাতিলাল), বরজান চা বাগানের সাবেক পঞ্চায়েত সভাপতি শ্রী রমন গোয়ালা (অনুপ)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগ নেতা ইমরান আলী তালুকদার, জুনেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী, খাদিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, শ্রমিকলীগ নেতা আব্দুল খালিক,ছালিয়া চেতনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলেক আহমদ, এলাকার মুরুব্বি, মুজাম্মেল মিয়া, সাধন নায়েক, প্রতাপ নায়েক, বিমল নায়েক, শুশিতল নায়েক, সামিম মিয়া, হারুন মিয়া, কানাই নায়েক, বিভিষন নায়েক, আলাউদ্দিন মিয়া, কৃষ্ণ পদ বিশ্বাস, কৃষ্ণ নায়েক প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১