editor
প্রকাশিত: 6:27 PM, September 28, 2021
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সোগীন্দ্রনাথ সরকারের ছড়ায় ছড়ায় আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দরগা গেইটস্থ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কবিতা কখনো কখনো সমাজের ভিতরের কথা হয়ে যায় মনের আনন্দও বাড়িয়ে দেয় বহু মাত্রায়। আয় আয় টিয়ে, নায়ে ভরা দিয়ে। তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা খোলা ব্যাঙ্গের ছা এই খ্যাতিমান ছড়াকার শিশু সাহিত্যিক সোগীন্দ্রনাথ সরকার। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিানার জন্মদিন পালনের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর।
মুক্তাক্ষরের সভাপতিত্বে দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমসি কলেজের প্রভাষক দিলীপ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন সরকার। অনুষ্ঠানের প্রথমেই ছড়াকারা সোগীন্দ্রনাথ সরকারের ছড়ায় ছড়ায় পরিবেশন করে মুক্তাক্ষরের আবৃত্তি শিক্ষার্থীরা। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় তাহিয়া ইসলাম মীমা’র সঞ্চালনে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন পিউ, পূজা, হিমেল, গুলজার, প্রান্ত, ত্রয়ী ত্রিপর্না, প্রভা, পূর্ণা, সুচিত্রা, জাহেদ, অনুষা, ঐশিকা, স্বপ্ন ও মীম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছড়ায় ছন্দে ছোটরা নয় বড়রাও বিমোহিত হন। বিশেষ অতিথি এনায়েত মানিক বলেন, শ্রুতি মধুর বাচন ভঙ্গি প্রাণযন্ত্র করতে পারে লেখনীকে। অধ্যক্ষ শিশির রঞ্জন সরকার বলেন, সকল শিশু কিশোরদের আনন্দের জন্য বই পড়তে হবে এবং পাঠের আনন্দ ভাগ করতে হবে সবার মাঝে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনটি বাংলার জন্য নন্দিত কর্মযজ্ঞগুলি বামজয়ী হোক এটাই প্রত্যাশা করেন। আধুনিক বাংলাদেশ রুপকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করা হয়। প্রাণঢালা শুভেচ্ছা ও মুক্তাক্ষরের উষ্ণ অভিনন্দনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রান্ত দাস। অনুষ্ঠানের মধ্যখানে নতুন দুই শিক্ষার্থী শ্রেষ্ঠ ও সৃষ্টিকে ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা কালে মুক্তাক্ষরের সকলের উপস্থিতিতে শিশু সাহিত্যিক ছড়াকার সুকুমার রায় এর জন্মদিনে ৩০ অক্টোবর ছড়ায় সুকুমার অনুষ্ঠানের সিদ্বান্ত গ্রহণ করা হয়। পরিশেষে প্রধানমন্ত্রী শেষ হাসিনার সুখ সমৃদ্ধি দীর্ঘ ফলপ্রসু ও অব্যাহত কল্যাণ কামনা করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১