editor
প্রকাশিত: 7:14 PM, October 4, 2021

নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহে কাজ করছেন নারী উদ্যোক্তা সাবিলা কান্তা
নিজস্ব প্রতিবেদক
নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধি নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছেন নারী উদ্যোক্তা সাবিলা কান্তা। ২০১৭ সালে এমবিএ ডিগ্রি অর্জনের পর থেকেই তিনি তার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন।
সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবিলা কান্তা বলেন, বর্তমান প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে তিনি ঢেঁকিছাঁটা চাল, লাল চাল, হাতে বানানো মুড়ি, ঘানিভাঙা তেল, ডিম ও দুধ নিয়ে কাজ করছেন। তাদের উৎপাদিত কৃষি শষ্য সম্পূর্ণ রাসায়নিকমুক্তভাবে প্রক্রিয়াজাত করণের মাধ্যমে ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া হয়। আর এ থেকে অর্জিত লভ্যাংশের একটি অংশ তারা সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় ব্যয় করছেন।
লিখিত বক্তব্যে এ নারী উদ্যোক্তা বলেন, তার প্রতিষ্ঠান ‘গ্রেইন্স এন্ড গ্রিন্স’ হলো মাহবুব এন্ড সন্স-২ এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। মূলত তার বাবার অনুপ্রেরণায়ই তিনি একজন নারী উদ্যোক্তা হতে পেরেছেন। প্রবাসে থাকা তার দুই ভাইও তাকে সহযোগিতা করে যাচ্ছেন। সিলেট উইমেন চেম্বার অব কমার্স এর সদস্য সাবিলা কান্তা বলেন, তিনি তার বাবার অনুপ্রেরণায় আজ ভিন্ন আঙ্গিকে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্যও কাজ করছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির