editor

প্রকাশিত: 10:23 PM, April 10, 2022

আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়ন করছে : ফেঞ্চুগঞ্জে এম এ মান্নান 

আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়ন করছে : ফেঞ্চুগঞ্জে এম এ মান্নান 

আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়ন করছে : ফেঞ্চুগঞ্জে এম এ মান্নান 

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ মানুষের জন্য। দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এজন্য প্রকৃত মানবসেবী হতে হবে। সমাজে কিছু লোক দেখানো মানুষ আছে যারা মানুষের সেবাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। এজন্য বলা যায়, যারা প্রকৃতপক্ষে মানুষের কল্যাণে নিয়োজিত তারাই মূলত সমাজের সেবক। আর তাদেরকে এগিয়ে যেতে আমাদের আরও সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, সরকার উন্নয়ন চায়। এজন্য জনগণের সহযোগিতা অব্যাহত থাকতে হবে। জনগণের কল্যাণই আওয়ামীলীগ সরকারের লক্ষ্য। প্রতিটি এলাকায় খোজে খোজে দুর্বল এলাকাগুলোর উন্নয়ন করতে হবে। এজন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন – যারা পেছন দরজা দিয়ে ক্ষমতা চায় তারা আবার জনগণের কি উন্নয়ন করবে। এজন্য আসুন সামনের সারিতে দাড়িয়ে দেখি কে কি করতে পারেন৷ যত পরিকল্পনা যত ষড়যন্ত্রই হোক না কেন সরকারের উন্নয়ন কাজে কোন বাধা হতে পারবে না।
তিনি আজ ১০ এপ্রিল রবিবার এম এ সাত্তার ও মমতাজ ফাউন্ডেশন ও বন্ধু মহলের সহযোগিতায় ১০ এপ্রিল রবিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
এম এ সাত্তার ও মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলী হাসান শাহীনের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল,  ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা, সমাজসেবক কাপ্তান হোসেন, ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী,  আওয়ামী লীগ নেতা হাজী লুদু মিয়া, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা, প্রবীণ সাংবাদিক এস এম মামুনুর রশীদ, প্রমুখ।
আলোচনা সভায় মামুনুর রশীদ ও শাহরিয়ার নাজিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন – ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ সহ এম এ সাত্তার ও মমতাজ ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির