editor
প্রকাশিত: 5:13 PM, November 22, 2021
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ লক্ষণাবন্দ ইউনিয়ন শাখার অভিষেক সম্পন্ন হয়েছে। গত ২১ নভেম্বর রবিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ সোবহান কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান।
লক্ষণাবন্দ ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবছার আহমদ খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, গোলাপগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রউফ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, আল ইসলাহ আফ্রিকা শাখার সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
উপস্থিত ছিলেন তালামিযে ইসলামীয়া সিলেট পশ্চিম জেলা শাখার প্রচার সম্পাদক খালেদ আহমদ, পুর্ব জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ছাইদুল ইসলাম, ফুলবাড়ি ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুল মন্নান, লক্ষণাবন্দ ইউনিয়ন তালামিযের সভাপতি বিলাল আহমদ, উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানে লক্ষণাবন্দ ইউনিয়ন আল ইসলাহ’র উপদেষ্টা, দায়িত্বশীলবৃন্দ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি আল ইসলাহ সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন আল ইসলাহ সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী।
বক্তারা বলেন, আল্লামা ছাহেব ক্বিবল ফুলতলী (রহঃ) এর আদর্শ লালন করে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র দাওয়াত সর্বমহলে পৌঁছে দিতে হবে। ইসলামের প্রচার ও আখেরাতের কল্যাণমূলক কাজ, সঠিক আকিদায় নামায রোযা আদায় করতে সবাইকে পরামর্শ দিয়ে আল্লাহ’র হুকুম মানতে আহবান জানাতে হবে। বক্তারা বলেন, একটি মহল ইসলামকে বিভ্রান্ত ও ভিন্ন পথে নিতে বিভিন্ন ভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে, সেদিকে সচেতন হয়ে আল ইসলাহ ও তালামিযের নেতাকর্মীদের ঐক্যব্ধ হয়ে কাজ করার আহবান জানান।বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির