editor
প্রকাশিত: 7:58 PM, December 3, 2021
বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধ ভাবে বালু রেখে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ থানায় দায়ের করেছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে বিশ্বনাথ-রশিদপুর সড়কের শাহজিরগাঁও, রজকপুর ও সিরাজপুর গ্রামবাসী জনসাধারনের চলাচলের পাকা রাস্তায় বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন মা এন্টারপ্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও শাজিরগাঁও গ্রামের মৃত আফতাব আলীর ছেলে আব্দুস সালাম।
চলতি বছরের গত ১১নভেম্বর থানায় এব্যাপারে অভিযোগ দায়ের করেন শাহজিরগাঁও গ্রামের মৃত রইছ আলীর ছেলে আবুল হক, মৃত তফজ্জুল আলীর ছেলে মিসবাহ উদ্দিন, মৃত আরজান আলী ছেলে রফিক আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহজিরগাঁও, রজকপুর ও সিরাজপুর গ্রামের জনসাধারণ হাটে-বাজারে, শহরে-বন্দরে, স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী হেঁটে,গাড়ী যােগে ও মােটরসাইকেল বিভিন্ন প্রকার যানবাহন মাধ্যমে চলাচল করে। কিন্তু সম্প্রতি আরএইচডি রশিদপুর, সিরাজপুর, শাহজিরগাঁও রাস্তা ও শাহজির গাঁও রাস্তার প্রবেশ মুখে ব্যক্তি মালিকানাধীন ব্যবসার জন্য অবৈধ বালু স্তূপ রেখে জনসাধারণের চলাচলের বিঘ্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
গত ১১ নভেম্বর বিকাল পৌনে ৫টার দিকে অভিযোগকারী রফিক আলী আব্দুস সালামকে তার বালুর স্তুপ সরানোর জন্য অনুরােধ করেন।কিন্তু তারপরও তা সরাননি। পরবর্তীতে অভিযোগকারীরা পঞ্চায়েতের মুরুব্বিদেরকে বিষয়টি অবগত করেন।তারপরও আব্দুস সালাম কারো কথার কর্ণপাত করেনি। বরং সরকারি রাস্তার উপর বেআনীভাবে বালু-পাথর রেখে চালচালে ব্যাঘাত ঘটিয়ে অপূরণীয় ক্ষতি সাধণের চেষ্টা করছেন। একারণে যেকোনো সময় মোটরসাইকেল, অটোরিকশা (সিএনজি) চলাচলে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া বালু স্তূপ রাখাকে কেন্দ্র করে যেকোনো সময় খুন খারবি ও দাঙ্গা সৃষ্টি হতে পারে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী আতাউর রহমান বলেন, আব্দুস সালামকে আমরা বালু সরানোর জন্য বলেছি। বিষয়টি উপজেলার এসিল্যান্ড জানিয়েছি । তিনি ব্যবস্থা নিবেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির