editor
প্রকাশিত: 7:35 PM, September 30, 2021

কানাইঘাটের সড়কের বাজারে মার্কেট ভাংচুর ও লুটপাট
সিলেটের কানাইঘাট উপজেলার সড়কের বাজারে জোরপূর্বক মার্কেট ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মার্কেটের মালিক হাজী রফিক উদ্দিন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত সিলেটে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৩৪/২১।
মামলায় অভিযুক্তরা হলেন, কানাইঘাট পূর্ব দর্পনগরের মৃত মুহিবুর রহমানের ছেলে আব্দুল মতিন, রাজপুরের আব্দুন নুর, মাজর গ্রামের শিমুল আহমদ, গিয়াস উদ্দিন, পূর্ব দর্পণ নগরের জুনেদ আহমদ, মাছু গ্রামের মুতি মিয়া, কয়েছ আহমদ, সোহেল আহমদ, শাহপুরের রুহুল আমীন গং।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলার ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের পশ্চিম দর্পনগরের মৃত ইছহাক আলীর ছেলে হাজী রফিক উদ্দিনের মৌরশী ভূমির উপর নির্মিত সড়কের বাজারস্থ মার্কেটে একদল লোক হামলা ও লুটপাট চালায়। তারা ব্যাপক হামলা ও লুটপাট চালিয়ে পুরো মার্কেটটি তছনছ করে ফেলে। তাদের সংঘবদ্ধ লুটপাটে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
খবর পেয়ে মার্কেটের মালিক ঘটনাস্থলে পৌছে তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তার উপরও চড়াও হয় ওই সংঘবদ্ধ লুটপাটকারীরা। এ সময় তাদের আক্রমণে রফিক উদ্দিনের স্ত্রী হাজেরা বেগম ও মেয়ে রুবিনা বেগম মারাত্মক আহত হন। বর্তমানে তারা সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, হাজী রফিক উদ্দিনের মৌরশী জমিতে নির্মিত মার্কেটটি দীর্ঘদিন যাবৎ দখলের চেষ্টা চালিয়ে আসছেন মামলায় অভিযুক্ত ১নং আসামী আব্দুল মতিন। তারই নেতৃত্বে গত ২০ সেপ্টেম্বর হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ব্যাপারে আলাপকালে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মামলাটি বর্তমানে তদন্তাধিন রয়েছে। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ