editor
প্রকাশিত: 5:31 PM, October 4, 2021
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ বন্ধে ভিডিপি সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করবে : জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট ও কোর্স অধিনায়ক এনামুল খাঁন বলেছেন, প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হয়ে নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ছিনতাই-চাঁদাবাজী সহ সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে তরুণ প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গতকাল ৪ অক্টোবর সোমবার জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের সম্মেলন কক্ষে অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট নগরীর আখালিয়াস্থ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের ১৬০ জন ভিডিপি সদস্যদের ২য় ধাপে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে গুলিছুড়া অনুশীলন করে লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
সার্কেল অ্যাডজুট্যান্ট কোয়াটার মাষ্টার এ.এস.এম এনামুল হকের এর সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মকর্তা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি অফিসার মোঃ মাহমুদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা প্রশিক্ষক মুন্না পাল, মাঠ প্রশিক্ষক হাবিলদার মোঃ সায়েদ মিয়া, প্রশিক্ষণার্থী মোঃ জানু মিয়া। অনুষ্ঠানে প্রশিক্ষণের সাথে জড়িত প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ী সহ ৬ জন সদস্যকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান সহ প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেটে রেঞ্জ উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং তাঁরই দিকনির্দেশনায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালত হয়। প্রশিক্ষণার্থীদের বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও ৮টি বিভাগের কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির