editor
প্রকাশিত: 8:38 PM, October 12, 2021
নিজস্ব প্রতিবেদক
১২অক্টোবর ২১ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-ঘউঋ সিলেট জেলা শাখার উদ্যোগে বিকাল ৪ টায়, ক্রিনব্রীজ পয়েন্টে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে সুরমা পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করে। রমজান আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম এর পরিচালনায় সমাবেশের প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ;বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারন সাধারন সম্পাদক মোঃ নাজমুল হোসেন, জাতীয় ছাত্রদল সিলেট জেলার অন্যতম নেতা শুভ আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী,দপ্তর সম্পাদক মোঃ বদরুল আজাদ, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ খান ভূইয়া, সদস্য আফজাল হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির অন্যতম নেতা এবং ভূমিহীন নেতা খালেদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন ; করোনা মহামারীর মধ্যে সরকারের দায়িত্ব হলো দ্রব্য মূল্যের ভর্তুকি প্রদান করা, কিন্তু তা না করে দফায় দফায় লাগামহীন ভাবে চাল, ডাল, তেল, পিয়াজ চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন ভাবে বাড়িয়ে যাচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে গ্যাসের দাম বৃদ্ধি করেছে কয়েক দফা। ১২ লিটার সিলিন্ডারের দাম বাড়িয়েছে প্রায় ২৫০ টাকার ও বেশি। যায় দায়ভার বহন করতে হচ্ছে এবং হবে জনগণের।কৃষি মৌসুম শুরু হওয়ার পূর্বেই সার, ডিজেলের দামও অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
ক্ষমতাসীন ও তাদের আর্শীরবাদপুষ্টদের ব্যাপক দুর্নিতি ও লুটপাটের কারণে জনগণের পকেট কেঁটে টাকার পাহাড় তৈরি করার মধ্যে বৈষম্য আরো বাড়িয়ে দিচ্ছে।এক দিকে দরিদ্রদের সংখ্যা বাড়ছে অপর দিকে কোটিপতির সংখ্যা বাড়াতে। জনগণের মধ্যে ক্ষোভ ও বাড়ছে। ই-ভ্যালি,ই-কমার্স, ই-রিং বিভিন্ন নামে হাজার হাজার কোটি টাকা লোটপাট করে নিচ্ছে আর সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
সরকার কৃষক, শ্রমিক, জনবান্ধব মুখে বুলি বুললেও কৃষক, শ্রমিক, ছাত্র- জনগণের পক্ষে কোন ভূমিকা গ্রহন করছেনা।
বক্তারা আরো বলেন ;অনতিবিলম্বে গ্যাসের দাম কমানো, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে প্রয়োজনবোধে ভর্তুকি প্রদান করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। লোটপাট,দুর্নিতি বন্ধ করে দুর্নিতীবাজদের শাস্তির ব্যাবস্থা করতে হবে।
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির