editor
প্রকাশিত: 6:39 PM, September 30, 2021

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী :এম কাজী এমদাদুল ইসলাম
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যেই কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের অন্যান্য দেশের কাছে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বৈষম্যহীন এবং সবার বাসযোগ্য দেশ গড়তে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে শেখ হাসিনার সরকার গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রীর সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করে তাঁর জন্য সকলের কাছে দোয়া চান।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সিলেট প্রেসক্লাব আয়োজিত ৭৫টি ফলজ ও ঔষধি বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এই দোয়া কামনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ ধরণের আয়োজন করায় ক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
সিলেট বন বিভাগের সহযোগিতায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতেই বক্তব্য রাখেন ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, নির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাক, ক্লাব সদস্য জেড এম শামসুল, কামকামুর রাজ্জাক রুনু, মো. মুহিবুর রহমান, মো. দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, খালেদ আহমদ, দিগেন সিংহ, নিরানন্দ পাল, আবুল কালাম কাওছার, শাকিল আহমদ সোহাগ প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির