editor
প্রকাশিত: 8:02 PM, September 19, 2021
জকিগঞ্জ প্রতিনিধি::
জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরধরে উপর্যুপরি হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে বারঠাকুরী ইউপির উত্তরকুল পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলার উত্তরকুল কস্তইল গ্রামের মৃত মজহর আলীর ছেলে আব্দুল আজিজ চৌধুরী (৫৫) ও আব্দুর রশিদ চৌধুরীর ছেলে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী (৩০) মারাত্মক আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের এসআই তন্ময় কান্তি দাস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উত্তরকুল কস্তইল গ্রামের আব্দুর রশিদ চৌধুরী বাদী হয়ে জকিগঞ্জ থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, পূর্ব বিরোধের জেরে প্রায় সময় একই গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে মজনু মিয়া (৩৪), মৃত তুরাব আলীর ছেলে বদরুল ইসলাম (৩০), আব্দুন নুরের ছেলে সমুজ আহমদ (৪০)সহ কয়েকজন প্রতিবেশী আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে ডাকাডাকি ও খুন করার হুমকি দেয়। শনিবারও প্রতিপক্ষের লোকজন ধারালো ও দেশী অস্ত্র নিয়ে আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। এরপর রাত ৮টার দিকে আব্দুর রশিদ চৌধুরীর ভাই আব্দুল আজিজ চৌধুরী কালিগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে উত্তরকুল পয়েন্টে পৌছার পর প্রতিপক্ষের লোকজন উপর্যুপরি হামলা চালিয়ে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মাথাসহ শরীরে মারাত্মক জখম করে। আব্দুল আজিজ চৌধুরীকে উদ্ধারে এগিয়ে আসলে আব্দুর রশিদ চৌধুরীর ছেলে আব্দুল্লাহ আল মামুনকেও কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, হামলার ঘটনায় থানায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করে যাচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ