editor
প্রকাশিত: 1:02 PM, September 18, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি::
গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং নামক স্থানে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি প্রোভক্স প্রাইভেটকার ও মালবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন। নিহতরা সম্পর্কে দাদা ও নাতি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
আজ শনিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের শফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)। আরিয়ানের বাবার নাম আবুল হাসনাত।
আহতদের মধ্যে শফিক উদ্দিনের স্ত্রী হোসনা বেগম (৫৫) ছাড়াও রয়েছেন তামান্না বেগম (২৫), ফাতিমা আক্তার (২৩) ও প্রাইভেটকার চালক নাসির উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিয়ানীবাজার থেকে প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ-১৪-৯৫৯৫) পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরে যাচ্ছিলেন শফিক উদ্দিন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণাপিং নামক স্থানে একটি মালবাহী পিকআপভ্যানের (ঢাকা মেট্রো-ন-২০-৮২৪৭) সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার শফিক উদ্দিন ও আরিয়ানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত চারজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনা ও দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ।
তবে পিকআপভ্যানের চালক পলাতক রয়েছেন। তাকে ধরতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ