editor
প্রকাশিত: 7:35 PM, October 6, 2021
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর মাস ব্যাপী আন্তর্জাতিক লায়ন সেবা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট নেতৃবৃন্দ মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৮ টায় মহানগরীর শাহ জালাল উপশহর ডি-ব্লকে অবস্থিত জামেয়া হোসাইনিয়া আসআদুল উলুম নূরানী কির্ন্ডার গার্টেন ও হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, কোভিড-১৯ মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে মাদ্রাসায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা লায়ন্স ক্লাব অব সিলেট এর প্রেসিডেন্ট লায়ন মো. মুহিতুর রহমান এম জে এফের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন আব্দুল্লাহ আল মামুন শ্যামনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার লায়ন মহি উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হাজী ওয়াসিল আলী, লায়ন শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান লায়ন ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, লেখক সাংবাদিক বায়োজিদ মাহমুদ ফয়ছল ও রুহুল ইসলাম মিঠু, বিশিষ্ট সমাজসেবী খালিকুর রহমান, ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট লায়ন আব্দুল হামিদ, তরুণ ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সুফিয়ান আহমদ, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মো. মাহবুবুল হক, লায়ন হুমায়ুন কবির, লায়ন ফজলুল বাসিত বেলাল, লিয় দাইয়ান প্রমুখ।
গত ১লা অক্টোবর লায়ন্স ক্লাব অব সিলেট আনুষ্ঠানিকভাবে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ক্লাব নেতৃবৃন্দ। গত ৩রা অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট লায়ন ৩১৫ বি-১ এর ডিস্ট্রিক গভর্নর সাহেনা রহমান এম জে এফের উপস্থিতিতে লায়ন হাসপাতাল হলরুমে ক্লাবের পক্ষ থেকে হাসপাতালের যাকাত ফান্ডের নগদ ২৫ হাজার টাকা একজন শিশু কিডনী রোগীকে চিকিৎসার জন্য সাহায্য দেওয়া হয়। এছাড়া ক্লাবের লায়ন আব্দুল হামিদের পক্ষ থেকে লায়ন্স ক্লাবের ফান্ডে আরো নগদ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির