editor
প্রকাশিত: 2:09 PM, September 18, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি::
গোলাপগঞ্জে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার নিমাদল পিরেরচক গ্রামে এঘটনা ঘটে। গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের পিরের চক গ্রামের বাসিন্দা ও মংলবাজার থানার দাউদপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হলে উভয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষের ঘটনায় আহত নিমাদল গ্রামে মৃত আখমল আলীর স্ত্রী আয়নু বেগম (৫৫) ও তার পুত্র বধু তামহমিনা বেগম (১৯) কে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। গোলাপগঞ্জ মডেল থানা ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এব্যাপারে লক্ষ্মীপাশা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক প্রতিদ্ব›দ্বী প্রার্থী মাহতাবুর রহমান জেবুল প্রতিবেদককে জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুই থানা প্রশাসন সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তা না হলে দুই ইউনিয়ন বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটে যেত। উভয় পক্ষ সমোঝতা প্রস্তাবে রাজি হওয়ায় বিষয়টি শেষ করার জন্য শীঘ্রই শালিস বৈঠকে বসা হবে বলে জানান।
তবে স্থানীয় একটি সূত্র জানায় এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। রিপোর্ট লিখা পর্যন্ত উভয় থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ