editor
প্রকাশিত: 8:07 PM, November 15, 2021
ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার গোয়ালাবাজারে স্থানীয় রাজভোজন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এক ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলার আয়োজন করা হয়।
গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮৬ ব্যাচের বন্ধু যুক্তরাজ্য প্রবাসী নূরুল ইমলাম তালুকদারের সৌজন্যে ও সভাপতিত্বে একই ব্যাচের বন্ধু সাংবাদিক জুবেল আহমদ সেকেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক। মিলনলোয় বিশেষ অতিথি ছিলেন,গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাহিদ আলী আজমী,সাবেক সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ধর রুনু, সাবেক সহকারী শিক্ষক শংকর মোহন দত্ত।
অনুষ্ঠানে ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন চার শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। বিলনমেলায় বক্তব্য রাখেন, ৮৬ ব্যাচের শিক্ষার্থী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া,একই ব্যাচের বন্ধু গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী তাজ উদ্দিন, প্রধান শিক্ষক অজয় কুমার পাল, সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানী গোয়ালাবাজার শাখার ম্যানেজার অশোক দেব, ডা. মুকন্দ লাল নাথ ও আকবর খান। দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মিলনমেলায় আলোচনা সভায় স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন শিক্ষক ও শিক্ষার্থীগণ।
আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ৮৬ ব্যাচের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। নেছে গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ৮৬ ব্যাচের বন্ধুরা। পরে রাতের ডিনার পার্টির মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক