editor

প্রকাশিত: 9:43 PM, December 3, 2021

কোম্পানীগঞ্জ ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল

কোম্পানীগঞ্জ ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল

আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে হঠাতে ঐক্যবদ্ধ তৃনমূল বিএনপির বিকল্প নেই—মাহবুবুর রব চৌধুরী ফয়সল

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল বলেছেন, ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধাঁ প্রদানের মাধ্যমে তাদের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে সাজা প্রদান করাও সরকারের রাজনৈতিক প্রতিহিংসার অংশ ছিল। এই সরকারের কাছে আইন ও মানবাধিকারের কোন মূল্য নেই। কারণ তারা নিজেরা মধ্যরাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করেছে। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায় তৃনমূল বিএনপিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তাই কাউন্সিলের মাধ্যমে তৃনমূল বিএনপি গঠনের মাধ্যমে সকল পর্যায়ে দলকে সুসংগঠিত করার কাজ চলছে।

তিনি শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শুকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মন্নান (মনাফ)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো: ফখরুল আলমকে সভাপতি, সামছুল হক (শামসুদ্দোহা) কে সাধারণ সম্পাদক, তারা মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, আবু ছালামকে যুগ্ম সাধারণ সম্পাদক ও জসিম উদ্দিন (জুসু) কে সাংগঠনিক সম্পাদক করে পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।

উপজেলা বিএনপি নেতা হাফিজ আব্দুল মতিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এডভোকেট কামাল হোসেন, হাজী কামাল উদ্দিন, আলী আকবর, ফখরুল ইসলাম মেম্বার, আব্দুল কাইয়ুম মাস্টার, মাসুক মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা ফখরুল আলম, যুবদল নেতা বিলাল আহমদ, সোলেমান আহমদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন জনি, আরিফ ইকবাল, রাইসুল ইসলাম রাজন, নুরুল মুত্তাকিন বাদশা, তাজুল ইসলাম ও গাজী মিয়া প্রমূখ।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির