editor
প্রকাশিত: 5:58 PM, June 26, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট শহরতলীর এয়ারপোর্ট (বিমানবন্দর) এলাকায় রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে এক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে এয়ারপোর্ট এলাকার ভাটা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিবারের সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন এয়ারপোর্ট এলাকার ভাটা গ্রামের রাজু আহমেদের (৫০) পরিবার। আজ শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত তাদের ঘরের দরজা জানালা বন্ধ থাকায় ও লোকজনের কোন সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের কাছে সন্দেহের তৈরি হয়। এসময় রাজু আহমেদ ও তার পরিবারের লোকজনদের প্রতিবেশীরা ডাকাডাকি করেন। অনেকক্ষন ডাকাডাকি করার এক পর্যায়ে রাজু ভারসাম্যহীনভাবে ঘরের দরজা খুলে দেন। এসময় তিনিসহ প্রতিবেশী লোকজন ঘরের জিনিসপত্র এলোমেলো এবং রান্না ঘরের এ্যাডজাষ্ট ফ্যানের জায়গা ভাঙ্গা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে রাজু আহমেদ তার স্ত্রী সন্তানদের ডাকাডাকি করলে তাদেরকেও প্রায় অচেতনাবস্থায় পাওয়া যায়। সন্দেহ করা হচ্ছে, অজ্ঞাতনামা চোর বা চোরেরা রাতের খাবারে ঘুমের ওষধ মিশিয়ে তাদের অচেতন করে রান্না ঘরের এ্যাডজাষ্ট ফ্যানের জায়গা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে যায়।
এদিকে ভিকটিম পরিবারের সকলেই অসুস্থ থাকায় চোরাইকৃত মালামালের বিবরণ জানতে পারেনি পুলিশ। বর্তমানে পরিবারের সবাইকে তাদের আত্মীয় স্বজন চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
পুলিশ জানায়, বাদীর অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএসএস / ২৬ জুন ২০২১ / আল-আমিন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ