editor

প্রকাশিত: 3:53 PM, September 22, 2021

সিলেটে ১৫ বছর পর চালু হচ্ছে শেখ হাসিনা পার্ক

সিলেটে ১৫ বছর পর চালু হচ্ছে শেখ হাসিনা পার্ক

সিলেটে ১৫ বছর পর চালু হচ্ছে শেখ হাসিনা পার্ক

নিজস্ব প্রতিবেদক
পুঁজির চাকা ঘোরাতে গিয়ে শহরমুখী মানুষ। ক্রমবর্ধমান নগরে এখন জনসংখ্যার চাপ।

কংক্রিটের তৈরি অট্টালিকার যাতাকলে কমেছে সিলেট নগরের সবুজ প্রকৃতি। ধোঁয়া আর শব্দ দূষণে বিবর্ণ মনুষ্য হৃদয়। বিষাদের শহরের সব ছেড়ে পালাতে চায়, কিন্তু পারে না কেউই। ফলে ইট-পাথরের ফ্রেমে বন্দি এ প্রজন্মের শৈশব-কৈশোর।

এই হাহাকার ঘোচাতে কৃত্রিম উপায় হলেও চিত্তবিনোদন কেন্দ্রে গিয়ে নিজেদের হালকা করতে চান নগরের বাসিন্দারা। কিন্তু নগরে বিনোদনের সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি সেভাবে। অবশেষে দীর্ঘদিন পরে হলেও চালু হচ্ছে শেখ হাসিনা শিশুপার্ক। এ নিয়ে আগ্রহের কমতি নেই নগরবাসীর।

দীর্ঘ অপেক্ষার প্রহর আগামী ২৫ সেপ্টেম্বর ঘিরে। এদিন পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে শেখ হাসিনা শিশুপার্ক। গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিসিকের জনসংযোগ শাখা।

সিসিক সূত্র জানায়, ২০০৬ সালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে পার্ক নির্মাণ কাজ শুরু করে সিসিক। প্রথম অবস্থায় সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের নামে ছিল পার্কটি। সে সময়ে মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন, দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়। পার্কের সব কাজ সম্পন্ন হয় ২০০৯ সালে। ২০১৭ সালের ৭ নভেম্বর থেকে পার্কে রাইড বসানোর কাজ শুরু হয়। তখন ছয় মাসের ভেতর পার্কটি চালু হবে বলে আশ্বাস দিয়েছিল নগর কর্তৃপক্ষ। কিন্তু রাইড বসানোর পর দীর্ঘ প্রায় চার বছর পেরিয়ে গেলেও পার্কটি চালু হয়নি। সরকার পরিবর্তন হওয়াতে নামকরণে জটিলতা সৃষ্টি হয়। এসব কারণে ৮ বছর পরিত্যক্ত থাকে পার্কটি।

পরে ‘সিলেট ন্যাচারাল পার্ক’ নামকরণ করে পার্কটি চালু করার সিদ্ধান্ত নেয় সিসিক। পরে পার্কটির নাম বদল করে শেখ হাসিনা শিশুপার্ক করা হলে অর্থও বরাদ্দ আসে।

সিসিক সূত্রে জানা যায়, পার্ক তৈরিতে এখন পর্যন্ত প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। ২০২১-২২ অর্থবছরের বাজেটে আরও দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পার্কটিতে ইতোমধ্যে ২০টির মতো রাইড বসানো হয়েছে। এরমধ্যে ম্যাজিক প্যারাস্যুট, মনোরেল, ভিজিটিং ট্রেন, রেলগাড়ি, পাইবেটশিপ, স্নিপার, সিসরাইড, বোট, টুইস্টার, বাম্পার কার, ফ্রুট ফ্লাইং চেয়ার, নাগরদোলা, ফ্যারসেল ও জাম্পিং ফ্রগসহ বেশ কয়েকটি রাইড উল্লেখযোগ্য।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান বলেন, প্রায় ১৫ বছর পর আগামি ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ চালু করা হবে। ওইদিন পার্কটির শুভ উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে পার্কটি পুরোদমে চালু করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির