editor
প্রকাশিত: 12:21 PM, October 7, 2021

কানাইঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা
কানাইঘাট প্রতিনিধি
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ ইং উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশার পরিচালনায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিব ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শুবল বর্মণ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল ইসলাম চৌধুরী, সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্ধ।
দিবসের গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী বলেন, বর্তমান সরকার মানুষের জন্ম ও মৃত্যু সঠিক পরিসংখ্যান নিশ্চিত সহ নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার লক্ষে অনলাইনের মাধ্যমে জন্ম ও মৃত্যু সনদ ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় গিয়ে নিবন্ধন বাধ্যতা মূলক করা হয়েছে। জন্ম ও মৃত্যু সনদ ছাড়া অনেক সেবা প্রাপ্তি থেকে নাগরিকরা বঞ্চিত হন বিধায় আমাদের সবাইকে জন্ম সনদ ও যারা মারা গেছেন তাদের মৃত্যু সনদ নিতে হবে। এ ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে যা কেটে যাবে।
সভায় জন্ম ও মৃত্যু সনদ পেতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও তথ্য সেবা কেন্দ্রের সাথে জড়িতদের আরো আন্তরিকতার সহিত কাজ করার আহব্বান করেন অনেকে। উক্ত সভা শেষে ভূক্তা-অধিকার সংরক্ষন আইন ২০২১ উপলক্ষে এক অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অুনষ্ঠিত হয়। সভায় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী সুধিজনদের উপস্থিতিতে ভূক্তা অধিকার সংরক্ষন আইন বাস্তবায়নে জনসাধারণের মধ্যে সচেতনতা আরো বাড়ানো উপর গুরুত্ব দেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ