editor

প্রকাশিত: 1:06 PM, July 25, 2021

ফেঞ্চুগঞ্জে পথসভায় নানক: হাবিবকে ভােট দিলে এলাকার উন্নয়ন হবে

ফেঞ্চুগঞ্জে পথসভায় নানক: হাবিবকে ভােট দিলে এলাকার উন্নয়ন হবে

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনে নির্বাচিত হলে ঠিক সেই ভাবে উন্নয়ন হবে। যেহেতু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দিয়েছেন আপনারা হাবিবুর রহমান হাবিবকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্তা ও বিশ্বাস রেখে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছেন আপনাদের দায়িত্ব হাবিবুর রহমান হাবিবকে নির্বাচিত করা। হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হলে শেখ হাসিনা নির্বাচিত হবেন।

তিনি আরো বলেন দীর্ঘ এক যুগ ধরে আমি হাবিবুর রহমান হাবিবকে জানি সে কাজের লোক নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন হবে।
আমি এই নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য যেখানে যা করার প্রয়োজন তা করে যাব।

আগামী ২৮ জুলাই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

এডভোকেট জাহাঙ্গীর কবির নানক শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ বাজারে ডাক বাংলা প্রাঙ্গনে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে নির্বাচনী পথসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় ভার্চুয়াল মাধ্যমে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুলের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট -৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন পিপি, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুয়েল, এডভোকেট রঞ্জিত সরকার, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এ আর সেলিম, জেলা আওয়ামী লীগ সদস্য ও ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য জাবেদ আহমদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য ফাহিম আহমদ, জোমাদীন আহমদ, জেলা তাতীঁ লীগের সভাপতি আলমগীর হোসেন, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, প্যানেল চেয়ারম্যান আব্দুস ছামাদ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৫/জুলাই/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।