editor
প্রকাশিত: 6:33 PM, September 28, 2021
দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন ”পিস” প্রকল্পের আওতায়” উগ্রবাদ প্রতিহতকরণে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা” শীর্ষক” একটি প্যানেল আলোচনা গোলাপগঞ্জ উপজেলা মিলনায়তনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাসও আস্থা তৈরির মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং। উগ্রবাদের বিভিন্ন দিক এবং উগ্রবাদীদের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং এর ভূমিক সম্পর্কে জনসচেতনতা তৈরীর লক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
মডারেটর মোঃ হামিদুল হক, প্রোগ্রাম অফিসার দি এশিয়া ফাউন্ডেশন এর পরিচালনায় প্যানেল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত), গোলাপগঞ্জ থানা সুশংকর পাল এবং গোলাপগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য আলিম উদ্দিন বাবলু। এছাড়াও এতে সিপিএফ সদস্য, এলাকার গন্যমান ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ মোট ৫৫জন অংশগ্রহণ করেন। উন্নয়ন সংস্থা আইডিয়ার পক্ষে পিস প্রকল্পের সমন্বয়কারী এবং কর্মশালার সঞ্চালক সুদীপ্ত চৌধুরী উপস্থিত অতিথিদের স্বাগত জানান, প্যানেল আলোচনার উদ্দেশ্য বর্ণনা করেন এবং পিস প্রকল্পের লক্ষ্য-উদ্দ্যশ্য বর্ণনা করেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক দ্বায়িত্ব পালন করেন উজ্জল দেব উপজেলা ফেসিলিটেটর আইডিয়া পিস প্রকল্প। দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরী সহায়তায় উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নকৃত পিস”প্রকল্পটি সিলেট সিটি করপোরেশনসহ সিলেট সদর, জৈন্তাপুর ও গোলাপগঞ্জসহ ৮টি থানায় ডিসেম্বর ২০১৯ থেকে মোট ১০ টি কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে কার্যকরভাবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্য বিনিময় এবং নানাবিধ প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে উগ্রবাদ বিরোধী প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ