editor
প্রকাশিত: 8:15 PM, July 20, 2021
নুরুল আলম
প্রতি ঈদে যেনো গ্রামের সবার ঘরে ঘরে একই ধরনের রান্না হয়’- এই স্লোগানকে সামনে রেখে প্রতি ঈদের ন্যায় বিগত ২৬ বছরের ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের মুরব্বিয়ানদের দিক নির্দেশনায়, গ্রামের বিত্তশালীদের আর্থিক সহযোগিতায় ও নওয়াগাঁও ছাত্র সংসদের সার্বিক তত্ত্বাবধানে গ্রামের অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ধনী-গরীব ভেদাভেদ নাই ঈদের দিন সকালে সবাই যেন একই খাবার খাই। দীর্ঘদিন ধরে যা চলমান। বছরের প্রতি ঈদের আগের দিন গ্রামের ময়মুরুব্বিয়ানদের যাচাই বাছাইয়ের মাধ্যমে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসাবে তৈল, নারিকেল, লাচ্ছি সেমাই, ময়দা, চিনি বিতরণের মাধ্যমে ঈদের দিন সকালে ধনী-গরীব নির্বিশেষে সবাই একই জাতীয় খাবারের মাধ্যমে ঈদ পালন করা হয়।
১৯৯৬ সালে বর্তমান চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ও ডাক্তার আব্দুল মালিকের ছেলে বাবুল আহমদ প্রাথমিকভাবে তাদের ব্যক্তিগত উদ্যোগে ঘরোয়া পরিবেশে এই কার্যক্রম শুরু করেন। পরবর্তী বছরে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীর দিকনির্দেশনায় গ্রামের মুরব্বিদের একত্রিত সম্মতিক্রমে এর পরিধি বৃদ্ধি করে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয়। যা আজ দীর্ঘ ২৫ বছর ধরে চলমান এবং ভবিষ্যতেও চলবে ইনশাআল্লাহ।
আজ মঙ্গলবার (২০ জুলাই ) আসরের নামাজের পর নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, নওয়াগাঁও মাঝ পাড়া জামে মসজিদের সেক্রেটারি আব্দুল জব্বার, সৈয়দ হেলাল আহমদ বাদশা, নওয়াগাঁও ছাত্রসংসদের সভাপতি ও সাংবাদিক হায়দার চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নওয়াগাঁও ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, লুৎফুর রহমান, মনোহর আলী, দৌলতুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা ও ছাত্র সংসদের সিনিয়র সদস্য ইয়ামিন উদ্দিন, ছাত্র সংসদের সদস্য গুলজার আহমদ, হারুন আহমদ, বদরুল ইসলাম, জয়নাল আবেদীন, মুস্তাকিম আলী, মুসলেহ উদ্দিন প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে আব্দুল হাকিম চৌধুরী, এস কামরুল হাসান আমিরুল ও উপস্থিত গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, আমরা আমাদের গ্রামের ভবিষ্যত প্রজন্মের ভালো কাজের শিক্ষার জন্য অসংখ্য উদাহরণ রেখে যাচ্ছি। তারা যাতে ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামের হাল ধরতে পারে এবং যে কোন ভালো কাজের উদ্যোগ নিতে পারে। যেকোনো প্রতিকূলতায় গ্রামের সুনাম অক্ষুন্ন রাখতে পারে তার জন্য আমাদের এই রেখে যাওয়া ভাল কাজ গুলোই যথেষ্ট। যদি তারা সঠিক অনুসরণ ও অনুকরণ করে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।