editor
প্রকাশিত: 5:23 PM, July 24, 2021
সিলেট -০৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন – ফেঞ্চুগঞ্জে একটি গ্রামও অবহেলিত থাকবে না । ২৮ শে জুলাই নির্বাচনে আমি যদি নির্বাচিত হই ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি গ্রামও অনুন্নত থাকবে না। ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা গ্রাম উপজেলা সদর থেকে যোগাযোগ ব্যবস্হা না থাকার কারনে এ গ্রামটি অবহেলিত রয়েছে। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে প্রথমেই আমি এই গ্রামের যোগাযোগ ব্যবস্হা সহজতর করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর এ লক্ষ্যকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে । সরকারের এই উদ্দ্যােগ বাস্তবায়ন হলে দেশের প্রতিটি এলাকার জনগন এর সুফল ভোগ করতে পারবে ।
হাবিবুর রহমান হাবিব আজ (২৪ জুলাই) শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা, ছত্রিশ, পিটাইটিকর গ্রামে গণসংযোগ ও পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহ-সভাপতি রাজু আহমদ রাজা, আব্দুল কাদির খান, সিরাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ, আব্দুল হাই খসরু, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী পল্লী গ্রুপের সিনিয়র পরিচালক ফাহিম রহমান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আজিজুর রহমান আজিজ, হাজী এনাম আহমদ, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, বিজন দেবনাথ, আশরাফুল ইসলাম সাব্বির, ঋষিকেশ দে, শহিদুর রহমান রুমান, লোকমান আহমদ, আব্দুল কাইয়ুম, তরিকুল ইসলাম ময়না. উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ্, যুবলীগ নেতা মিজানুর বাবেল, ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ শাহ্, মুহিত হোসেন শাহ্, রায়হান আহমদ শাহ্, রেজন আহমদ শাহ্। এর আগে হাবিবুর রহমান হাবিব ফেঞ্চুগঞ্জ বাজারের গনসংযোগ করেন । – বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।