editor
প্রকাশিত: 5:20 PM, August 7, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ও মানবিক সেবাদানের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি কর্তৃক পরিচালিত করোনা স্বাস্থ্যসেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।গতকাল শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৩টায় নগরের ভাতালিয়াস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যান তারা।
গত ১৮ জুলাই স্বাস্থ্য সেবা উদ্বোধনের পর থেকেই করোনা সহায়তা কেন্দ্রে বিনামূল্যে রেজিষ্ট্রেশন, অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুল্যান্স সার্ভিস, টেলিমিডিসিন, স্বেচ্ছাসেবক, দাফন-কাপন, সৎকার ও সার্বক্ষণিক হটলাইন চালু ০১৩২৪১৭৫৫৬৬ রয়েছে। এ পর্যন্ত শতাধিক করোনা রোগীকে অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে। এম্বুলেন্স সেবা গ্রহণ করেছেন ৩৫ জন, স্বেচ্ছাসেবক সেবা ৫০ জন, টেলিমিডিসিন ৭০, করোনা টিকা রেজিষ্ট্রেশন করেছেন ১৫০ জন এবং দাফন-কাপন ও সৎকার করা হয়েছে ২ জনকে। করোনা স্বাস্থ্যসেবা সহায়তা কেন্দ্রটি জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও এম এ হক স্বাস্থ্যসেবা এর সার্বিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
করোনা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের দল হিসেবে বিএনপি সব সময় জগণের সাথে রয়েছে। স্বাস্থ্যসেবা ছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে করোনা রোগীদের সহায়তার জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গোটা দেশ সহ সিলেট আজ স্থবির হয়ে পড়েছে। সিলেটের প্রতিটি হাসপাতাল জুড়ে আইসিইউ ও অক্সিজেনের হাহাকার চলছে। একমাত্র আমলা ও প্রশাসনের উপর দায়িত্ব ন্যাস্ত করায় সফল হচ্ছে না বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধ কার্যক্রম। জনগণ ও জনপ্রতিনিধিদের সংশ্লিষ্টতা ছাড়া এই মহামারি থেকে মুক্তি পাওয়া আদৌ সম্ভব নয় বলে দাবি নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, মহানগর সদস্য মির্জা সম্রাট, সোহেল আহমদ, মঞ্জুর আহমদ, আসাদুুল হক আসাদ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, তায়েফ আহমদ, মিজানুর রহমান পাবেল, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান তারেক প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।