editor
প্রকাশিত: 7:28 PM, August 9, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার শাহপরান বাহুবলেইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস “রেডিও তেহরান”-এর প্রচারনার অংশ হিসেবে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সিলেট শাহপরান বাহুবলে বিশেষ আলোচনা সভাটির আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর শাহপরান শাখা। ক্লাবের সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেডিও এক্টিভিস্ট ও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, ক্লাবের শাহপরান শাখার উপদেষ্টা ও উন্নয়নসংস্থা সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, উপদেষ্টা আব্দুল হালিম চারু। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, শাহপরান শাখার সহ-সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক-১ ফয়ছল আহমদ চৌধুরী,যুগ্ম সম্পাদক-২ রায়হান উদ্দীন, নির্বাহী সদস্য সাওন হোসেন সাহেল, সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: আব্দুস সালাম, হৃদয়ে জকিগঞ্জ সংগঠনের সাধারণ সম্পাদক মো: রুহুল লস্কর, মো: আব্দুল বারি, তারেক আহমদ, মো: মঈনুল হক, মো: কাশেম চৌধুরী, মো: মাহবুবুল আলম, সাকিবুল ইসলাম সাকিব, সাউথ এশিয়া রেডিও ক্লাবের ক্ষুদে সদস্য লাবীব ইকবাল ও মাহফুজুর রহমান প্রমুখ।
মূখ্য আলোচকের বক্তব্যে দিদারুল ইকবাল বলেন, ইরানের আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান১৯৮২ সালের ১৭ এপ্রিল বাংলা ভাষার অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। তখন থেকেইরানের সাথে বাংলাদেশের রেডিও শ্রোতাদের আকাশপথে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরী হয়। ইথার তরঙ্গে দু’দেশে তথ্য, বিনোদন ও সংস্কৃতি আদান-প্রদান শুরু হয় যা এখনো চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে।
আলোচনা সভায় রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহ ও বিশ্ব রাজনৈতিক সংবাদ, সংবাদ বিশ্লেষণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনের খবরাখবর ছাড়াও ইরানের বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা করা হয়। এছাড়াসভার বিশেষ একটি অংশ জুড়ে ছিলো ইরানের তৈরী করোনা ভ্যাকসিন কোভ-ইরান বারাকাত”এবং ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী’র নিজ দেশের তৈরী ভ্যাকসিন গ্রহণ সম্পর্কে আলোচনা। সভায় “কোভ-ইরান বারাকাত” তৈরীতে যেসব তরুণ বিজ্ঞানী ও গবেষক তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে ইরানি জাতিকে সম্মানিত করেছেন সেজন্য ক্লাবের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।সভায় আরো আলোচনা করা হয় রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক/টুইটার/ইউটিউব) রেডিও তেহরানের অনুষ্ঠান প্রচার, সর্টওয়েভ রেডিও’র ফ্রিকোয়েন্সি ইত্যাদি। সভায় অংশগ্রহণকারীদের মাঝে রেডিও তেহরান বাংলা বিভাগের নতুন অনুষ্ঠান সূচি বিতরণ করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখার নেতৃবৃন্দদু’দেশের ইথার তরঙ্গের মৈত্রী সম্পর্ক আরোও সুদৃঢ় করতে রেডিও তেরানের প্রচারনা ও শ্রোতাবৃদ্ধি করতে সিলেটের বিভিন্ন এলাকায় অনুষ্ঠানসূচি বিতরণ সহ নানান কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ