editor
প্রকাশিত: 12:47 AM, May 10, 2021
অনলাইন ডেস্ক
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যু্গ্ম আহ্বায়ক হানিফ মুন্সির বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের তিন শতাধিক ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করার পর উল্টো মামলায় ফাঁসানো হয়েছে তাদের।
এসব অত্যাচার নির্যাতনের প্রতিবাদে রোববার দুপুরে অর্ধশত নারী ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন।
আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের চারটি বংশের ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। মামলার দায়েরের পর থেকেই ভুক্তভোগীরা গ্রামছাড়া হয়ে আছেন। নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন নারীরাও।
ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্কুলশিক্ষিকা নার্গিস বেগম বলেন, গত ২২ জানুয়ারি রাতে চরচারতলা গ্রামের লতিফবাড়ি ও মুন্সিবাড়ি গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয়। অন্ধকারে সংঘটিত ওই ঝগড়ায় কে বা কার টেঁটার আঘাতে উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই জামাল মুন্সি নিহত হন।
তিনি বলেন, পরবর্তীতে জামাল মুন্সির বড়ভাই জাহাঙ্গীর মুন্সি বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকেই প্রতিপক্ষের ওপর অমানবিক নির্যাতন চলে।
নার্গিস বেগম বলেন, হানিফ মুন্সির নেতৃত্বে লতিফবাড়ি, খাঁবাড়ি, খন্দকারবাড়ি ও নাগরবাড়ি বংশের তিন শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাংচুর লুটতরাজ চালানো হয়। ওই চার বংশের ৬০-৬৫টি প্রবাসী পরিবারও ওই লুটতরাজের শিকার হয়।
তিনি বলেন, আমাদের ঘরে এখন ভাত খাবার জন্য থালা-বাটিও নেই। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা করতে গেলে ওসি মামলা নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে আদালতে আমরা ৮টি মামলা করি। আদালত মামলাগুলো পিবিআই ও সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু হানিফ মুন্সির প্রভাবে মামলার তদন্ত কাজও বন্ধ হয়ে যায়।
লিখিত বক্তব্যে নার্গিস বেগম বলেন, এই রোজার মাসেও আমরা নিজ বাড়িতে থাকতে পারছি না। রোহিঙ্গাদের মতো অন্যদের বাড়ি গিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি।
তিনি আরও বলেন, হানিফ মুন্সি আওয়ামী লীগের দলীয় পদের অপব্যবহার করে আমাদের সর্বস্বান্ত করে পথে বসিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহানুভূতি কামনা করছি, আমাদের হানিফ মুন্সির হাত থেকে বাঁচান। হানিফ মুন্সিসহ যারা লুটপাট এবং অগ্নিসংযোগ করে আমাদের পথে বসিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে চার বংশের ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সুমি আক্তার, পুতুল বেগম, মনোয়ারা বেগম, জান্নাত, নিলুফা ইয়াছমিন, রুজি বেগম, বকুল বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি বলেন, আজকে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যেসব বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এখানে যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে তারা কোনো না কোনো আসামির স্ত্রী, বোন বা আত্মীয়। আর আজকের সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে নাসরিন নামে যে মেয়েটা বক্তব্য দিয়েছেন তিনি আশুগঞ্জের কিনা আমার সন্দেহ।
তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি রাত ১টার দিকে আমার ভাই জামাল মুন্সিকে যারা হত্যা করেছে, তারা হত্যা মামলা থেকে মুক্তি পেতে এসব মিথ্যাচার করছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ