editor
প্রকাশিত: 6:02 PM, September 7, 2021

অতিরিক্ত কর কমিশনার আবু সাঈদ সোহেলের বিদায় সংবর্ধনা
সময়মতো কর প্রদান করে দেশের সার্বিক উন্নয়নে
এগিয়ে আসতে হবে : কর কমিশনার মো. সাইফুল হক
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক বলেছেন, সঠিক ও সময়মতো কর প্রদান করে আমাদেরকে দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। সরকারের রাজস্ব ভান্ডার উন্নতির মাধ্যমে দেশের উন্নয়নে আমরা ব্যাপক অবদান রাখতে পারি। তাই এব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে।
তিনি মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল এর বদলী উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে সততা, নিষ্ঠার সাথে কাজ করলে সম্মানের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অপরিসীম অবদান রাখা সম্ভব। তিনি বিদায়ী অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. নিজাম উদ্দিন খান ও পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট সজল কুমার রায়।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমদাদুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী, পঙ্কজ লাল রায়, উপ কর কমিশনার মো. আবু সাঈদ, মো. হামিদুল হক, আক্কাস আলী, আওরঙ্গজেব খান, সহকারি কমিশনার মোহাম্মদ হোসাইন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, সিনিয়র সদস্য সিরাজুল হোসেন আহমদ, এডভোকেট সজল কুমার রায়, আতাউর রহমান সেগুল, ইফতিয়াক হোসেন মঞ্জু, মো. কামাল আহমদ, জহিরুল ইসলাম রিপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু মো. আসাদ, সাবেক নির্বাচন কর্মকর্তা বিধু ভূষণ দে, বর্তমান সহ সভাপতি মো. খায়রুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকিক, সমাজকল্যাণ সম্পাদক মো. আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত কর কমিশনার আবু সাঈদ মো. সোহেল সিলেটে কর্মকালীন সময়ে বার ও বেঞ্চের সার্বিক সহযোগিতার প্রশংসা করে বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, সিলেটের এই বার ও বেঞ্চের কথা আমার মনে থাকবে। যেখানেই থাকি আমি আপনাদের পাশেই থাকবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি কর কমিশনার মো. সাইফুল হক, বিদায়ী অতিথি অতিরিক্ত কর কমিশনার আবু সাঈদ মো. সোহেল ও উপ কর কমিশনার আবু সাঈদকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে কর আইনজীবী সমিতির সদস্য ও কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১