editor
প্রকাশিত: 6:20 PM, October 13, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। নিহত আব্দুল্লাহ সিদ্দিকী রাফি (২৬) সুনামগঞ্জ জেলার ছাতক থানার রাসগাঁও গ্রামের এবি সিদ্দিক রেজার ছেলে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে দিকে নগরীর সুবিদবাজারস্থ বনকলাপাড়া এলাকার ৬৫/২৯ নং বাসার একটি কক্ষ থেকে রাফির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি পরিবারের সঙ্গে এ বাসায় থাকতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাফিকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা দেহটি নামিয়ে সিলেট এম এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে সিলেট এয়ারপোর্ট থানার একদল পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাটি আত্মহত্যাই বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তবে কী কারণে রাফি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির