editor

প্রকাশিত: 6:53 PM, June 19, 2021

 সিলেটের দুই উপজেলায়  রবিবার ১১৫ পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী

 সিলেটের দুই উপজেলায়  রবিবার ১১৫ পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আগামীকাল রবিবার (২০ জুন) সিলেটের দুই উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১১৫টি পরিবারকে সরকারি ঘর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৯ জুন) দুপুরে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংকালে বলা হয়, রবিবার দেশের অন্যান্য উপজেলার সঙ্গে সিলেটের কানাইঘাট উপজেলার ৭৫টি ও গোয়াইঘাট উপজেলার ৪০টি পরিবারকে সরকারির ঘরের চাবি হস্তান্তর করা হবে। এ উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল অনুষ্ঠানে সকাল সাড়ে ১০টায় রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, ‘মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে সিলেটে দ্বিতীয় পর্যায়ে গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১১৫টি পরিবার ঘর পাচ্ছে।

এসবের এককেটি ঘর হচ্ছে ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত। ঘরে দুটি কক্ষ, একটি টয়লেট, একটি রান্নাঘর রয়েছে। ৩৯৯ বর্গফুট স্পেসের এসব ঘরে থাকছে বিদ্যুৎ ব্যবস্থা।

রবিবার সিলেটের এই দুই উপজেলার ১১৫টি পরিবারকে গৃহ ও ভূমি প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে ২ শতক জমির বন্দোবস্ত প্রদান, কবুলিয়াত ও নামজারি সম্পাদন এবং ভূমি হস্তান্তর সনদ তৈরি হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে সিলেট জেলায় ১৪০৬টি ঘর হস্তান্তর করা হয়। এই পর্যায়ের আরো ৭২৪টি ঘর দ্বিতীয় পর্যায়ে হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুনুর রশীদ ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন। এছাড়াও জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার শামমা লাবিবা অর্ণব উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।

ডিএসএস/১৯জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ