editor
প্রকাশিত: 6:35 PM, November 23, 2021
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে অবস্থিত ঢাকাদক্ষিণ উপ-স্বাস্থ্য কেন্দ্রটি ৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত ২৩ নভেম্বর মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট রেজিস্ট্রার ডাকযোগে এলাকার সর্বস্তরের জনসাধারণের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শতবর্ষের পুরানো ঢাকাদক্ষিণ উপ-স্বাস্থ্য কেন্দ্রটি বৃটিশ সরকারের আমলে ১৮৯৬ খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। স্থাপনের পর থেকে হাসপাতালটি উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র জনসাধারণের চিকিৎসা সেবার ক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে।
বর্তমানে আধুনিক চিকিৎসা সেবার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকার জনসংখ্যাও পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। তাই দরিদ্র জনসাধারণের চিকিৎসার কথা বিবেচনা করে ঐতিহ্যবাহী এই স্বাস্থ্য কেন্দ্রটি অবিলম্বে ৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতালে রূপান্তর করা সময় উপযোগী। উক্ত হাসপাতালটির অবকাঠামো গত উন্নয়নের জন্য স্বাস্থ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন, উপদেষ্টা সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আখতার হোসেন লাল মিয়া, আতাউর রহমান খলা মিয়া, মোঃ আব্দুল মান্নান, মহিলা সম্পাদিকা হামিদা পারভীন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন গণদাবী পরিষদের সভাপতি মোঃ ফররুখ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মসলম আলী, সমাজকল্যাণ সম্পাদক শামীম আহমদ, গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, লক্ষিপাশা ইউনিয়ন গণদাবী পরিষদের উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম, সভাপতি আব্দুল মুমিন খান সাবুল, আমুড়া ইউনিয়ন গণদাবী পরিষদের সভাপতি নুর উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক অশোক কপালী, লক্ষণাবন্দ ইউনিয়ন গণদাবী পরিষদের উপদেষ্টা ডাঃ সুরমান আলী, মোঃ জিল্লুর রহমান, সভাপতি শেখ আব্দুন নুর দেওয়ান, ভাদেশ্বর ইউনিয়ন গণদাবী পরিষদের সদস্য সচিব হায়দার গাজী, ফুলসাইন্দ গণদাবী পরিষদের সভাপতি ডাঃ জয়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হাফিজ সাইফুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, লক্ষাণবন্দ গণদাবী পরিষদ আঞ্চলিক শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জুবের আহমদ সুমন, পুরকায়াস্থ বাজার গণদাবী পরিষদ সভাপতি ডাঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওদুদ, কমলগঞ্জ বাজার গণদাবী পরিষদের সভাপতি ডাঃ জ্যোতিষ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক জুবের আহমদ রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির