editor
প্রকাশিত: 3:44 PM, December 2, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি::
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য ফারুক আহমদ নামের এক প্রার্থী কোনো ভোট পাননি। নিজের ভোটও বাক্সে পড়েনি তাঁর। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত রবিবার (২৮ নভেম্বর) শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার সময় ফারুক আহমদ তালা প্রতীকে কোনো ভোট পাননি বলে ঘোষণা দেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. জাহিদুল ইসলাম।
ফলাফলে দেখা যায়, দরগাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী সদস্য পদে অংশগ্রহণ করেন। এতে আব্দুল কবির (টিউবওয়েল) ১৬৬, মিরাজ উদ্দিন (মোরগ) ১৮১, মোহাম্মদ আলী (ফুটবল) ৪১১, মোহাম্মদ আশরাফুল হক (বৈদ্যুতিক পাখা) ৫৯, মো. সুমন মিয়া (ঘুড়ি) ৪৪৩ ও ফারুক আহমদের বাক্সে কোনো ভোট পড়েনি।
বিষয়ট নিশ্চিত করে দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, দরগাপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে তালা প্রতীকে এক সদস্য প্রার্থী কোনো ভোট পাননি। ভোট কেন পাননি তা আমার জানা নেই।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির