editor
প্রকাশিত: 10:41 PM, January 15, 2022

বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের মৃত্যুবার্ষিকী পালন
সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বৃহত্তর সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক এর নবম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গত ১৫ জানুয়ারি শনিবার বিকালে সিলেট নগরীর আম্বরখানাস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি, বিভাগীয় যুব পদকপ্রাপ্ত, যুব সংগঠক আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদানের কথা ভুলার নয়। দল মত নির্বিশেষে মানুষের কাছে তিনি প্রিয় ব্যক্তি ছিলেন। তিনি এক সম্ভ্রান্ত পরিবরে জন্ম গ্রহণ করেও গরীব মানুষের ভাগ্য উন্নয়নে ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন চিরকাল। জাতি চিরদিন শ্রদ্ধার সাথে তাঁর অবদানের কথা স্মরণ করবে।
সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সমাজসেবা সম্পাদক খলিলুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হালিমা বেগম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, পাঠাগার সম্পাদক এমদাদুল হক, নির্বাহী সদস্য মাহিনুর রহমান, ছাদমান ইসলাম, ছালেহ আহমদ, আব্দুর রকিব প্রমুখ। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির