editor
প্রকাশিত: 4:52 PM, October 5, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় দুই ছেলেসহ বিষপানের পর মারা যায় গৃহবধূ আঁখি আক্তার (২৬)। তবে দুই সন্তান তাৎক্ষণিক বেঁচে গেলেও মঙ্গলবার (৫ অক্টোবর) ছোট ছেলে রবিউল মিয়া (৫) মারা গেছে।
মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
তিনি বলেন, পারিবারিক কলহে সোমবার (৪ অক্টোবর) গৃহবধূ আঁখি আক্তার দুই ছেলেকে নিয়ে বিষপান করে। সিলেট নিয়ে যাওয়ার পথে আঁখি আক্তারের মৃত্যু হয়। তার দুই সন্তানকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের সিলেটে নেওয়া হয়। আজ সেখানে রবিউলের মৃত্যু হয়।
উল্লেখ্য, শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে সোমবার এ ঘটনা ঘটে। নিহত আঁখি আক্তার ওই গ্রামের শামসুল হকের স্ত্রী। সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫) তাদের সন্তান।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো হাওরে মাছ ধরতে যান শামসুল হক। দুপুরে বাড়ি এসে দেখতে পান স্ত্রীসহ তার দুই সন্তান মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে। এ সময় সন্তানরা জানায় তাদের বিষ খাওয়ানো হয়েছে। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন তাদের হাসপাতালে নিয়ে যায়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির