editor
প্রকাশিত: 5:39 PM, September 23, 2021
নিজস্ব প্রতিবেদক
৬ দফা দাবি না মানলে ৩ অক্টোবর থেকে পরিবহণ ধর্মঘট
: জাকারিয়া আহমদ
সিলেটে সিএনজি চালিত অটোরিক্সার বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা, জরিমানা ও রেকারিং হয়রানির প্রতিবাদে এবং ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি-২৭৮৫, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-৭০৭ এবং সিলেট জেলা অটোরিক্সা, অটোটেম্পু, শ্রমিক জোট রেজি নং-২০৯৭ এর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-৭০৭ এর সভাপতি এবং সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো: জাকারিয়া আহমদ বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে সরকার লকডাউন ঘোষণা করে। তারপর পরিবহণ বন্ধ হয়ে যায়। পরিবহণ বন্ধ থাকায় শ্রমিকরা রোজগার না করতে পারায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে। সরকার লকডাউন শীতিল করায় পরিবহণ শ্রমিকরা আবারও কাজে ফিরে। কিন্তু সিলেটের ট্রাফিক বিভাগের অসাধু পুলিশ কর্মকর্তারা পরিবহন শ্রমিকদের অযথা হয়রানি করছে। রাস্তায় গাড়ি নিয়ে বের হলেই মামলা ও জরিমানা প্রদান করে যাচ্ছে। প্রতিদিন গাড়ি চালিয়ে শ্রমিকরা এক হাজার থেকে দেড় হাজার টাকা রোজগার করে। অথচ ট্রাফিক পুলিশ অযথা মামলা জরিমানা করে চালকদেরকে হয়রানি করছে। যাত্রী পরিবহণেও পাঁচ জনের জায়গায় তিনজন না নিলে ছয় হাজার টাকা পর্যন্ত জরিমানা করছে। তাদের কারণে যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। ট্রাফিক বিভাগ পরিবহণ শ্রমিকদের হয়রানি বন্ধ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ৩ অক্টোবরের মধ্যে ৬ দফা দাবি না মানলে পরিবহণ ধর্মঘট দেওয়া হবে। তিনি আরো বলেন বিআরটিএর দূর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে চালকরা সঠিকভাবে লাইসেন্স পাচ্ছে না। আর সে সুযোগ নিচ্ছে অসাধু ট্রাফিক বিভাগের কিছু পুলিশ কর্মকর্তারা। যদি বিআরটিও দূর্নীতি বন্ধ না করা হয় তাহলে আমরা বিআরটি অফিস ঘেরাও করতে বাধ্য হবো।
মানববন্ধনে বক্তারা ৬ দফা দাবি উপস্থাপন করেন। দাবি সমূহের মধ্যে হলো:
সিএনজি চালিত অটোরিক্সা বর্ধিত কর প্রত্যাহার করতে হবে।
সড়ক পরিবহন আইন-২০১৮ ইং এর সংশোধন সহ বিধিমালা প্রণয়নের পূর্ব পর্যন্ত ট্রাফিক পুলিশ কর্তৃক মামলা দেওয়া এবং মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করতে হবে। অবৈধ ব্যাটারি চালিত রিক্সা, অটোবাইক, টমটম, মটরবাইক ও প্রাইভেট, কার/ লাইটেস দ্বারা যাত্রী পরিবহন বন্ধ করতে হবে।
সিলেট জেলায় ও মহানগরে সিএনজি অটোরিক্সার জন্য পার্কিং স্থানের ব্যবস্থা করতে হবে।
সিলেট জেলা ও মেট্রো আর.টি.সিতে সিএনজি চালিত অটোরিক্সার মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়োগ দিতে হবে।
নতুন ড্রাইভিং লাইসেন্স গ্রহণে ও ট্যাক্স, ফিটনেস, রুট পারমিট ইস্যু ও নবায়নে এবং মালিকানা বদলি সহ সকল কার্যক্রমে বি.আর.টিএ সিলেটের সকল প্রকার দূর্নীতি ও হয়রানি বন্ধ করতে হবে।
ট্রাফিক পুলিশ কর্তৃক রেকারিয় সহ প্রতিযোগিতা মূলক মামলা ও জরিমানা প্রদান বন্ধ করতে হবে।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ মো: দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য রাজা আহমদ রাজার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি-২৭৮৫ এর কার্যকরি সভাপতি জামিল আহমদ, সহ-সভাপতি ইকবাল আহমদ চৌধুরী সাহাব, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো: বুলবুল আহমদ, অর্থ সম্পাদক মো: হানিফ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো; বেলাল আহমদ, প্রচার সম্পাদক ইহসানুল হক সানুর, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-৭০৭ এর কার্যকরি কমিটির সভাপতি মো; সুন্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহাব উদ্দিন, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য মো: লিটন আহমদ, কল্যাণ সম্পাদক মো: মন্নান মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-৭০৭ এর সদস্য তপন, বরকত আলী, আশরাফ চৌধুরী, রফিকুল ইসলাম, সিলেট জেলা অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক জোট-২০৯৭ এর সভাপতি খলিল খাঁন, কার্যকরী সভাপতি মো: মতছির আলী, সিলেট সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-৭০৭ এর সহ-সভাপতি আবুল হোসেন খান প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির