editor
প্রকাশিত: 4:41 PM, October 14, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথে কৃষক ছরকুম আলী দয়াল ও গুলিতে স্কুলছাত্র সুমেল মিয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতার’সহ পাঁচদফা দাবিতে সিলেট নগরী ও বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন এবং চাউলধনী হাওর রক্ষা পরিষদের লোকজন। প্রথমে তারা সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা সদর ও দুপুরে বিশ্বনাথ পৌর শহরে পৃথকভাবে ওই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, এ দুই খুনিদের গ্রেফতার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে, খুনি সাইফুল, নজরুল, সদরুল, সিরাজ ও আছকিরকে গ্রেফতার করতে হবে, খুনিদের নিকট থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধার, সাইফুল আলমের বন্দুকের লাইসেন্স বাতিল, চাউলধনী হাওরের অবৈধ লীজ বাতিল ও দশঘর মৎস্যজীবি সমবায় সমিতির রেজিস্ট্রেশন বাতিল করার দাবি জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক আবুল কালাম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, ছরকুম আলী দয়াল হত্যা মামলার বাদি আহমদ আলী, সুমেল হত্যা মামলার বাদি ইব্রাহিম আলী সিজিল ও হাওর আন্দোলন নেতা নজির মিয়া।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, আফজল হোসেন, আব্দুল মজিদ মেম্বার, আব্দুল কাদির, আখতার হোসেন, হুছন আহমদ, আব্দুল মুমিন, জাহেদুল হক, ফজর আলী, রিপন চৌধুরী, আলা উদ্দিন, আব্দুল্লা আল মামুন, লুৎফুর রহমান ও শফিকুর রহমানসহ আরও অনেকেই।
উল্লেখ্য, গত ১ মে চৈতননগর গ্রামের রাস্তায় মাটিকাটা নিয়ে সংঘর্ষের সময় গুলিতে নিহত হয় স্কুলছাত্র সুমেল মিয়া। এঘটনায় ৩ মে তার চাচা ইব্রাহিম আলী সিজিল বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-(০৪)। আর এর পূর্বে ২৮ জানুয়ারি হাওর পারে পানি সেচ নিয়ে সংঘর্ষের সময় মারা যান কৃষক ছরকুম আলী দয়াল। এ ঘটনায় তার ভাতিজা আহমদ আলী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-(০৩)।
ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ