editor
প্রকাশিত: 7:00 PM, October 13, 2021
নিজস্ব প্রতিবেদক
গণপরিবহনে ন্যায্য ভাড়ার দাবীতে সিলেট নগরীতে মানববন্ধন করেছে যাত্রী অধিকার পরিষদ। বুধবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি এম এ মতিনের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দত উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা সংক্রমনের কারণে সিএনজিতে ৩ জন যাত্রী পরিবহণের সিদ্বান্ত হয়। কিন্তু লকডাউন শিথিল হওয়া সত্ত্বেও সিএনজি চালকরা ৫ জনের পরিবর্তে ৩ জন যাত্রী পরিবহণ করছে এবং যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুন ভাড়া আদায় করছে। এ সম্পর্কে পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসন থেকে বলা হয় যে ঢাকা ও চট্রগ্রাম মহানগরের মতো সিলেটেও ৩ জন যাত্রী নিয়ে সিএনজি চলাচলের সিদ্বান্ত নেওয়া হয়েছে। তারা আরো বলেন সিএনজি কোনো গণপরিবহণ নয়। আমাদের প্রশ্ন, সিএনজি যদি কোনো গণপরিবহণ না হয় তাহলে তারা লোকাল যাত্রী পরিবহণ করছে কেন? যেখানে ঢাকা এবং চট্রগ্রামে সিএনজি শুধুমাত্র রিজার্ভ সার্ভিস দিয়ে থাকে। তাছাড়া ঢাকা এবং চট্রগ্রামে বাস, মিনিবাস, সহ বিভিন্ন ধরণের গণপরিবহণ রয়েছে। কিন্তু সিলেট মহানগরীতে একমাত্র গণপরিবহন হচ্ছে সিএনজি। বিকল্প গণপরিবহণ চালু না করে হঠাৎ করে সিএনজি ভাড়া বাড়ানো হওয়ায় এর মাশুল দিচ্ছেন সাধারণ যাত্রীরা। নেতৃবৃন্দ বলেন, বিকল্প গণপরিবহণের ব্যবস্থা করে সিএনজিতে বিধি নিষেধ আরোপ করতে হবে। অবিলম্বে তাদের দাবী না মানা হলে গণ স্বাক্ষর, স্মারকলিপি সহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত রায়, সহ-সাধারণ সম্পাদক এমরান আহমদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রভাষক তপন চন্দ পাল, জাগ্রত হাওড় উন্নয়ন ফোরামের সভাপতি রুহুল আমিন, এডভোকেট সুব্রত দাস, জুয়েল আহমদ, ছাত্রনেতা আব্দুর রহিম, খায়রুল ইসলাম, সাইফ আহমেদ, রব্বানী, বিজিত দাস প্রমুখ।
ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ