editor
প্রকাশিত: 7:22 PM, September 25, 2021
নিজস্ব প্রতিবেদক
সদ্য কারামুক্ত সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ। শনিবার নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগ বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। এছাড়া এসময় জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি করতে কলিজা লাগে। আওয়ামী ফ্যাসিবাদের সীমাহিন জুলুম নিপীড়ন উপেক্ষা করে টিকে থাকা দলের নামই বিএনপি। তাই হামলা মামলা, খুন-গুম, জেলা জুলুম চালিয়ে বিএনপির অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবেনা। ছাত্রদল নেতা সুহেল ইবনে রাজার এই ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে সহায়ক ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। সকল জুলুমের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করা সময়ের ব্যাপার মাত্র।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির