editor
প্রকাশিত: 12:51 PM, November 24, 2021
জগন্নাথপুর প্রতিনিধি :
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত আওয়ামী লীগের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় দলের প্রার্থী চূড়ান্ত করা হয়।
গণভবনে আয়োজিত এই মুলতবি সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জগন্নাথপুরের সাত ইউনিয়নে নৌকা পেলেন যারা : কলকলিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান, রানীগঞ্জ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছত্তার, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর ও পাইলগাঁও ইউনিয়নে সুন্দর উদ্দিন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির