editor
প্রকাশিত: 4:41 PM, September 30, 2021
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়, সিলেটের আয়োজনে বৃস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের নীতিমালা-২০১০ সংশোধনের লক্ষে অংশীজনের সাথে এক মতবিনিময় সভা আলীম ইন্ডাষ্ট্রিজ লিঃ, গোটাটিকর-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিসিক পরিচালন বোর্ডের সাবেক পরিচালক (যুগ্মসচিব) জনাব মো. খলিলুর রহমান।
প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে জনাব এ এইচ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিলেট ও বিশেষ অতিথি হিসেবে জনাব মোস্তাক আহমেদ, উপসচিব(বিসিক) শিল্প মন্ত্রনালয় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ম. সুহেল হাওলাদার উপ-মহাব্যবস্থাপক(ভাঃ) বিসিক জেলা কার্যালয় সিলেট ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিসিক শিল্পনগরী খাদিমনগরের শিল্পনগরী কর্মকর্তা জনাব তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলায়াত করেন আব্দুল্লাহ আল নোমান। বিসিক জেলা কার্যালয়, সিলেটের সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ রাসেল ভূঞার স্বাগত বক্তব্যের পর প্লট বরাদ্দ নীতিমালার উপর নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিসিক শিল্পনগরী ও সমন্বয় শাখার সম্প্রসারণ কর্মকর্তা জনাব মল্লিক মোস্তাফিজুর রহমান।
এরপর সভায় প্লট বরাদ্দ নীতিমালার উপর মতবিনিময় করেন বিসিক শিল্পনগরী গোটাটিকরের শিল্পনগরী কর্মকর্তা জনাব আবিদুর রহমান খান, নাসিব সভাপতি জনাব আলীমুছ এহসান চৌধুরী, আলীম ইন্ডস্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান জনাব আলীমুছ সাদাত চৌধুরী এবং বিসিক শিল্পনগরী খাদিমনগর ও গোটাটিকরের শিল্প উদ্যোক্তাগণ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির