editor
প্রকাশিত: 4:07 PM, October 16, 2021
নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
১৬ অক্টোবর শনিবার সকালে এসটিটিসি প্রাঙ্গণে জুমের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজম খাঁন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছয়েফ খান।
অনুষ্ঠানে টিটিসির সকল প্রশিক্ষক,কর্মচারী এবং প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
টিটিসির নিয়মিত ব্যাচের ৬টি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকৃত দলগুলো হলো- ক্যাটারিং(দি প্রফেশনাল শেফ), কম্পিউটার অপারেশন, কনজুমার ইলেকট্রনিক্স, অটোমেকানিক্স, ইলেকট্রিক্যাল এবং আরএসি ট্রেড।
১৭ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা।
ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ