editor
প্রকাশিত: 9:48 PM, October 7, 2021

মামলা দায়ের করে বিএনপি নেতা নিজেই জেলে
বিশ্বনাথ প্রতিনিধি
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করে রামপাশা ইউনিয়ন বিএনপির নেতা জমির আলী নিজেই এখন জেলহাজতে।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আগের দিন বুধবার রাতে থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। জমির আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার পালেরচক গ্রামের মৃত হাজি ইর্শ্বাদ আলীর ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১ জুলাই জমির আলী তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী ছইল মিয়া ও মনছুর মিয়ার বিরুদ্ধে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে মামলা করেন। সিলেটের গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আব্দুর রাজ্জাক মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর সেটি মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
এরপর জমির আলী নারাজি দিলে সিআইডির অন্য কর্মকর্তা এসআই রোকেয়া খানম ওই মামলাটি ফের তদন্ত করেন। ২০২১ সালের ২৫ মার্চ তিনিও ওই মামলা মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দেন। সেই সঙ্গে জমির আলীকে পেনাল কোডের ২১১ ধারায় অভিযুক্ত করে প্রসিকিউশন দেওয়ার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন। ওইদিনই বিচারক জমির আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিআইডি কর্মকর্তাকে আদেশ দেন। এরপর এসআই রোকেয়া খানম জমির আলীর বিরুদ্ধে আদালতের নির্দেশে নন জিআর মামলা করেন।
বুধবার ওই মামলার শুনানির দিন ধার্য থাকলেও আদালতে হাজিরা না দেওয়ায় জমির আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ