editor

প্রকাশিত: 12:04 AM, October 20, 2021

প্রতিবন্ধীদের ভোগান্তি কমিয়ে আনতে হবে : পরিকল্পনামন্ত্রী

প্রতিবন্ধীদের ভোগান্তি কমিয়ে আনতে হবে : পরিকল্পনামন্ত্রী

প্রতিবন্ধীদের ভোগান্তি কমিয়ে আনতে হবে : পরিকল্পনামন্ত্রী

4

অনলাইন ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সমাজের একটা অংশ (ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা যাই বলি না কেন) নানা কারণে ভুগছে। তাদের ভোগান্তি কমিয়ে আনা বা উপশম করার দায়িত্ব আমাদের।

হয়তো লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা পুরোপুরিভাবে নিমূল করতে পারবো না।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স হলে কালের কণ্ঠ ও সাইটসের্ভাস আয়োজিত ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা (২০২১) প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা নিরুপণ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

এমএ মান্নান বলেন, যিনি প্রকল্পের উপ পরিচালক তিনি আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো শুনেছেন। তিনি ফিরে গিয়ে সেগুলো নিয়ে কথা বলবেন, আর প্রয়োজন হলে আমার সঙ্গে কথা বলবেন আমি তো আছি। আমরা সবাই মিলে এই গণনার কাজটাকে আরও কীভাবে শাণিত করা যায় সে বিষয়ে আরো কাজ করবো। এটি একটি জাতীয় কাজ।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমি কিছুদিন আগে বলেছিলাম এটিই আমাদের শেষ কাজ পরবর্তীতে আর যেন এভাবে করতে না হয়। এখন সময় ডিজিটাল হয়েছে। আগামীতে যারা আসবে তারা জানতে পারবে প্রতি মুহূর্তে যারা তথ্য জানতে পারবে। এই ধরনের প্রযুক্তি আছে আমাদের শুধু প্রয়োগ করতে হবে। তবে, এবারের শুমারি আমাদের শেষ করতে হবে যেহেতু আমরা এই কাজের মধ্যে আছি। তবে, দুঃখজনক হলেও সত্য কোভিড আমাদের অনেক আঘাত করেছে। পুরো এক বছর আমরা পিছিয়েছি।

2

এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী ঠিক এই মাসের মধ্যে আমাদের জনশুমারি করার কথা ছিলো। ঠিক জানুয়ারির মধ্যে করার কথা ছিলো আমরা পারিনি। দ্বিতীয়বারের মতো আবার আমরা পেছালাম। হয়তো গতকাল অথবা পরশু ডিসেম্বরের কোনো একটি তারিখ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাবনা গেছে। তিনি অবশ্যই তা অনুমোদন করবেন। কারণ তিনি সবকিছু বোঝেন এবং জানেন। তবুও আমাদের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা কাজ করে।

ইডাব্লিউএমজিএল পরিচালক এবং কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, ‘আমরা চাই পৃথিবীর অন্যান্য দেশগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিরা যে ধরনের সুযোগ-সুবিধা পায় পরিবার, রাষ্ট্র ও সমাজ থেকে সেই সুবিধাগুলো যেন আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা পান। যদি তাদেরকে জনশুমারি ও গৃহগণনায় সম্পৃক্ত না করা হয় তাহলে তো প্রথমেই প্রতিবন্ধীদের ব্যাপারে এক ধরনের উদাসিনতা অনুভব করি। সুতরাং প্রতিবন্ধীদের জন্য কি কি সুযোগ-সুবিধা আমরা চাই, সেগুলো এই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে সরকারের গোচরে আনতে চাই। ’

8

তিনি বলেন, ‘সঠিক তথ্য না থাকলে অনেক সময় পরিকল্পনা ঠিক হয় না। প্রতিবন্ধী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের সংখ্যাটি জানা, সে অনুযায়ী চাহিদা নিরুপণ করা এবং পরিকল্পনা তৈরি করে সেটা বাস্তবায়ন করা-এটিই কাজের মূল জায়গা। ’

4

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের উপ-পরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘আলোচনা থেকে আমি যতটুকু বুঝলাম গণণা থেকে কোনোভাবে যেন প্রতিবন্ধীরা বাদ না যায়। এজন্য তাদের যে ১২টা ক্যাটাগ্যরি আছে সে অনুযায়ী তাদের লিপিবদ্ধ করতে হবে। আমরা সে অনুযায়ী কাজ করছি। আমরা এবার পুরো জনশুমারিটি ডিজিটালি ট্যাবের মাধ্যমে করবো। এতে একদিকে যেমন ডাটা এনালাইসিস করা সহজ হবে অন্যদিকে তথ্য হারানোর সুযোগ নেই। ’

সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির পরিচালক অদ্বৈত কুমার রায় বলেন, ‘আমরা ২০১১ সালে একটি জরিপ করি। তার আলোকে একটা নীতিমালা আমরা একমাস আগে করতে পেরেছি। এই জরিপ অনুযায়ী আজকের দিন পর্যন্ত আমরা বারোটা ক্যাটগরিতে ২৩ লাখ ৮৩ হাজার জন প্রতিবন্ধীকে নিবন্ধিত করা আছে। চাইলে যে কেউ তথ্য নিতে পারবে। তবে, তা মন্ত্রণালয়ের নীতিমালা অনুয়ায়ী। আমরা কাজ করছি। আমাদের সার্ভারে সর্বশেষ ২০-২১ অর্থবছরে ৪ লাখের উপর ডাটা এন্টি হয়েছে। আমাদের ৫৭৬টি কেন্দ্র থেকে প্রতিদিন ৭০০-৮০০ ডাটা এন্ট্রি হয়। ’

8

এ সময় আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ডিসএবিলিটি অ্যালায়েন্সের ওপিডি এনগেজমেন্ট অফিসার ও আইনজীবী রেজাউল করিম সিদ্দিকি, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, সিএসআইডির এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার জহিরুল আলম, সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, ইউএনএফপিএ বাংলাদেশের পপুলেশন প্ল্যানিং অ্যান্ড রিসার্চের প্রধান মাহবুব-ই-আলম, লিওনার্ড চ্যাশায়ার বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জহির বিন সিদ্দিক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সামাজিক নিরাপত্তা ও নীতি বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক আমিনুল আরিফিন, সাইটসেভার্স বাংলাদেশের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর অয়ন দেবনাথ, ইনকুশন ওয়ার্কস প্রোগ্রাম অফিসার উৎপল মল্লিক, এসডিএসএলের ট্রেজারার হাসিবা হাসান জয়া প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

5 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

5 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

2 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

1 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

2 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

6 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

1
6