editor
প্রকাশিত: 11:23 PM, April 12, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে নমুনা পরীক্ষায় দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার (১২ এপ্রিল) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের একটি সূত্র জানায়, সম্প্রতি বাতিল হওয়া বাংলাদেশ নারী ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের মধ্যকার সিরিজে ছিলেন এই পাঁচ ক্রিকেটার। এর মধ্যে লিয়া জনস ও সিনালো জাফটা গত ম্যাচে দলে ছিলেন। জনস চতুর্থ ম্যাচে একটি উইকেটও পেয়েছিলেন।
আক্রান্ত বাকি তিন ক্রিকেটার হলেন, মাতসিপি মারসিয়া লেটসালো, নবোলুমকো বেনেতি ও রবেইন সিয়ারলে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ চলাকালে আক্রান্ত ওই পাঁচজনসহ নারী ক্রিকেটাররা সিলেটের রোজভিউ হোটেলে অবস্থান করছিলেন। আজ সোমবার বেলা ২টায় বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রোজভিউ হোটেলের রিসিপশনিস্ট জুম্মান আহমেদ। তিনি জানান, দুপুর ১২টায় নারী ক্রিকেটাররা হোটেল ত্যাগ করেন।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়