editor
প্রকাশিত: 3:30 PM, July 11, 2021
বিয়ানীবাজার প্রতিনিধি::
বিয়ানীবাজারে করোনাভাইরাস প্রতিরোধক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কভিশিল্ড টিকার প্রথম ডোজ নেওয়া ২ হাজার ৫৭ জন মানুষ দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে সংকট দেখা দিয়েছে। দেশে কভিশিল্ডের টিকা সরবরাহ না থাকায় দ্বিতীয় ডোজ গ্রহণের অপেক্ষায় থাকা এসব মানুষজন রয়েছেন উদ্বেগ-উৎকন্ঠায়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলাও শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কভিশিল্ড করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। এরপর সেই টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন বিয়ানীবাজারের ৮ হাজার ৪ শত ৭৮ জন মানুষ। এর মধ্যে প্রথম ডোজ গ্রহণকারী ৬ হাজার ৪ শত ২১ জন মানুষ দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন। কিন্তু এখনো ২ হাজার ৫৭ জন মানুষ আপাতত পাচ্ছেন না দ্বিতীয় ডোজ। শীঘ্রই তারা দ্বিতীয় পাচ্ছেন না বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, সরকার চেষ্টা করছেন দ্রুত টিকা সংগ্রহ করতে। সরবরাহ পাওয়া মাত্রই দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। প্রথম ডোজ নেওয়া সবাইকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কভিশিল্ড টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে কিনা কিংবা অন্য কোনো টিকা নেওয়া যাবে কিনা- এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও সিদ্ধান্ত দেয়নি। সেকারণে সিদ্ধান্ত হলে এবং উপজেলা পর্যায়ে কভিশিল্ডের টিকা পৌঁছালে কিংবা অন্য কোম্পানির টিকা দিয়ে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
তিনি আরও জানান, যতটুকু জেনেছি খুব শীঘ্রই জেলা-উপজেলাগুলোতে করোনার টিকা মডার্না ও সিনোফার্ম প্রয়োগ কার্যক্রম শুরু হবে। তবে উপজেলা হিসেবে বিয়ানীবাজারে চীনের সিনোফার্ম আসবে এবং সেটাই টিকা গ্রহণকারীদের প্রয়োগ করা হবে। তবে কভিশিল্ডের দ্বিতীয় ডোজ গ্রহণের অপেক্ষায় থাকা ২ হাজার ৫৭ জন মানুষকে সেটা দেয়া হবে না। পরবর্তিতে যদি কভিশিল্ড সাপ্লাই দেয়া হয় তবেই সেটা তাদেরকে দেয়া হবে এবং নতুবা সরকারি সিদ্ধান্তে অন্য যেকোন কোম্পানির টিকাও তাদেরকে প্রদান করার অনুমতি আসতে পারে।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়লেও বিয়ানীবাজারে ধরা পড়ে ওই বছরের ২৪ এপ্রিল। সেই থেকে চলতি বছরেএ ১০ জুলাই পর্যন্ত বিয়ানীবাজারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৪ জন রোগী। অন্যদিকে, সুস্থ হয়েছেন সর্বমোট ৫৩০ জন রোগী।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ