editor
প্রকাশিত: 5:13 PM, October 5, 2022

মিয়ানমার বিরক্ত করলে ব্যবস্থা নিতে বাধ্য হবো: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ চাই না। যুদ্ধে মানুষের কষ্ট হয়। আমরা সীমান্ত ও দেশের ভেতরেও শান্তি চাই। তবে মিয়ানমার যদি প্রতিনিয়ত বিরক্ত করে, তাহলে বাধ্য হয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবার (৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের সীমান্ত রক্ষীবাহিনী সার্বক্ষণিক কড়া পাহাড়া দিচ্ছে। তার পেছনে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীও নিরাপত্তা দিচ্ছে। মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার। ডিস্টার্ব করার অভ্যাস আছে তাদের। এই ডিস্টার্ব নতুন নয়, বহুদিন ধরে করছে। এটা দুনিয়ার মানুষ জানে। আমাদের প্রয়োজন ধৈর্য, আর সেটা আমাদের সরকারপ্রধান দেখাচ্ছেন। এটা ভালো।’
তিনি আরও বলেন, ‘মূল সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে। বসতে হবে। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে বসার জন্য তৈরি। কিন্তু মিয়ানমার একেকবার একেক কথা বলে। তারা কথা দিয়ে কথা রাখে না।’
নির্বাচনের বিষয়ে এম এ মান্নান বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, সরকার নির্বাচন করবে না। নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন সবাই নির্বাচন কমিশনের কথা শোনে। আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি। আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন। অহেতুক একটা দল আমাদের দোষ দেয়। আমরাও তো নির্বাচনের প্রার্থী।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির